নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম  (ভিজিট : )
নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স

নতুন করে হামলার পরও ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ভ্যান্স

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক হামলার খবরের মধ্যেই তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আশাবাদ জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।সোমবার (২ নভেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের দক্ষিণ উপকূলের কাছে হরমুজ প্রণালিসংলগ্ন কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সীমিত পরিসরে কয়েক দফা হামলা চালানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ইঙ্গিত এড়াতে এসব হামলার বিষয়ে প্রকাশ্যে বেশি কিছু জানানো হয়নি।

এদিকে সোমবার (২ নভেম্বর) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী। তবে ইরানকে ‘অনুমান করা কঠিন’ উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে সামরিক ও সামরিক-বহির্ভূত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। সমঝোতায় পৌঁছানোর জন্য কোনো সময়সীমাও নির্ধারণ করেনি ওয়াশিংটন।এর আগে সোমবার (২ নভেম্বর) ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে হয়েছে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানের সম্ভাব্য পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নাতাঞ্জ পরমাণু স্থাপনার দক্ষিণে অবস্থিত ভূগর্ভস্থ স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।অন্যদিকে, গত ১ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের কূটনৈতিক সমাধান চান এবং সামরিক শক্তি প্রয়োগ এড়াতে আগ্রহী।সূত্র: সিএনবিসি

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ , ২১ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝