আব্দুল কাদের,তাজাখবর২৪.কম,মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম চৌ কিট বাজার এলাকায় ইমিগ্রেশন বিভাগের বড় ধরনের অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশিকে আটক করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯:৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে মোট ৫১২ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ২৬৪ জন কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আটক ব্যক্তিদের মধ্যে ১৪৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন বাংলাদেশের, ৫ জন নেপালের, ৩ জন ভারতের, ১ জন পাকিস্তানের এবং অন্যান্য দেশের ৫ জন নাগরিক রয়েছেন।অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে ভবনের ছাদে উঠে লুকিয়ে পড়েন। পরে ড্রোনের সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করে আটক করা হয়।আটক ব্যক্তিদের বয়স ১০ থেকে ৫৫ বছরের মধ্যে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮