বেতনভাতা বৃদ্ধির দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রমিকদের দাবি-দাওয়া ও বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ , ২১ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝