উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা (রাজবাড়ী): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব প্রামানিক। তাঁর উদ্যোগে আয়োজিত এ শোডাউনে নেতাকর্মীদের অংশগ্রহণে ইউনিয়নের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় নির্বাচনী আমেজ।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কালীতলা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব প্রামানিক হাত নেড়ে সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা জানান।
আব্দুল ওহাব প্রামানিক পাংশা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বাহাদুরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।মোটরসাইকেল শোডাউন শেষে ইউনিয়নের মেঘনা মোল্লাপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আব্দুল ওহাব প্রামানিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮