তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে হিমালয় ফিলিং স্টেশনসহ বেকারিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৮ অক্টোবর) বিকালে হিমালয় ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭২০ মি.লি. ও প্রতি ১০ লিটার অকটেনে ৬২০ মি.লি কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় পরিদর্শক, প্রকৌশলী আবিদ হাসনাত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী। এছাড়াও মোবাইল কোর্টে বিভিন্ন বেকারিতে উৎপাদিত খাদ্যসামগ্রীর মান, ওজন, পরিমাপে অসংগতি পরিলক্ষিত হওয়ায় এ কোর্ট পরিচালনা করা হয়। এসময় পৃথক ৩ টি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮