গ্রেপ্তার জামাত উল্লাহ কুন্ডলী গ্রামের মতি মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কেন্দুয়া থানা পুলিশের একটি দল কুন্ডলী এলাকায় অভিযান চালায়। উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জামাত উল্লাহকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তা জব্দ করা হয়।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮