গোবিন্দগঞ্জের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক

গোবিন্দগঞ্জের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদারুল হক

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন গাইবান্ধা জেলার সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান ও বিএনপি'র সাবেক সফল সভপতি চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা দিদারুল হক।গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। 

গত ১৯ অক্টোবর সন্ধা ৬ টার দিকে তিনি কাটাবাড়ি ইউনিয়নের ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিশিষ্ট সাংবাদিক তাজুল ইসলাম প্রধান সহ প্রায় শতাধিক  নেতাকর্মীদের নিয়ে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলের  শোভাযাত্রা সহকারে তিনি মণ্ডপগুলোতে উপস্থিত হন।মণ্ডপ পরিদর্শনকালে সাবেক চেয়ারম্যান দিদারুল হক  সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার হলেও উৎসব সবার। আবহমানকাল থেকেই আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছি। কাটাবাড়ি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আমরা সর্বদা আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক ভক্ত ও পূজারি উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝