বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানায় বিনামূল্যে শুকনো ও অন্যান্য খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি ফজলুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তাঁর নির্বাচনী অঙ্গীকার ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। এর ফলে দেশের সাধারণ মানুষ, গরিব ও অসহায় সুবিধাভোগীরা সুফল পেতে শুরু করেছেন। তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২৬ বস্তা শুকনো ও অন্যান্য খাবার কোনো দলীয় নেতা কিংবা আত্মীয়স্বজনকে দেওয়া হয়নি।
উপজেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১৬টি এতিমখানায় মোট ২৬ বস্তা শুকনো ও অন্যান্য খাবার বিতরণ করা হয়। প্রতিটি বস্তায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮