ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৪৭ পিএম  (ভিজিট : )
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়

ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্কবাবা রাহুল দ্রাবিড়ের পরিচিতি ‘দ্য ওয়াল’, তবে ব্যাট হাতে আগ্রাসী অন্বয় দ্রাবিড় যেন ঠিক উল্টো পথের যাত্রী। ১০০ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবার আলোচনায় ভারতের সাবেক অধিনায়কের ছোট ছেলে।রাহুল দ্রাবিড়ের ডাকনাম ‘দ্য ওয়াল’। অসাধারণ ধৈর্য, দৃঢ় রক্ষণাত্মক কৌশল এবং ক্রিজে দীর্ঘ সময় টিকে থাকার ক্ষমতার জন্য এই নাম পেয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলা ও সবচেয়ে বেশি সময় ব্যাটিং করার রেকর্ডও রয়েছে তাঁর। তবে ছেলে অন্বয় দ্রাবিড়ের ব্যাটিংয়ে দেখা যাচ্ছে ভিন্ন এক রূপ আক্রমণাত্মক ও মারমুখী।

১৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার অন্বয় গত বছরের নভেম্বরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক করেন। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও নিজের আগ্রাসী ব্যাটিংয়ের প্রমাণ দিচ্ছেন এই তরুণ। গত সোমবার দিল্লির বিপক্ষে কর্ণাটকের হয়ে মাত্র ৪১ বলে ৮৫ রান করেন তিনি। এবার বিনু মারকাড় ট্রফি এলিট টুর্নামেন্টে খেললেন আরও বড় ইনিংস।শুক্রবার গুজরাটের বিপক্ষে ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে কর্ণাটক। ভারতের যুব দলে অভিষেকের প্রায় ১০ মাস পর প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেন অন্বয়। টস জিতে প্রথমে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান তিনি। গুজরাট নির্ধারিত ইনিংসে ৩৫৭ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় কর্ণাটক। তবে অন্বয় ও কৃষ্ণান মিলে তৃতীয় উইকেটে ২০৪ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ৩৮তম ওভারে কৃষ্ণান আউট হলে অনিকেত রেড্ডিকে নিয়ে আরও ৬১ রান যোগ করেন অন্বয়। ৪৪তম ওভারে তাঁর বিদায়ের আগে জয়ের ভিত গড়ে যায় কর্ণাটকের।অন্বয়ের ১০০ বলের ইনিংসটি সাজানো ছিল ২৩টি বাউন্ডারিতে। তাঁর ব্যাটে ভর করে বড় লক্ষ্য তাড়া করার পথে এগিয়ে যায় কর্ণাটক। বয়স মাত্র ১৭ হলেও ব্যাটিংয়ে যে পরিণত মানসিকতা ও আগ্রাসনের পরিচয় দিচ্ছেন, তাতে তাঁকে ঘিরে প্রত্যাশা বাড়ছে।বাবা রাহুল দ্রাবিড়ের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘দ্য ওয়াল’ পরিচয়। আর ছেলে অন্বয়ের ব্যাটিংয়ের ধরন দেখে মজার ছলে তাঁকে ‘ডেস্ট্রয়ার’ বললেও যেন অত্যুক্তি হয় না।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝