আবারও বিয়ে করলেন অভিনেত্রী চমক!
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম  (ভিজিট : )
 চমক।

চমক।

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি।প্রকাশিত ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে। একটি সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

তবে কি সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চমক? নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য? বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’চমকের কাছ থেকে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাওয়া গেলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি আরিফিন শুভ।

এদিকে চমকের এমন পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ জানতে চাইছেন ছবিগুলোর পেছনের আসল ঘটনা।তবে বিয়ে কিংবা নতুন কোনো সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে রহস্য রয়েই গেছে। চমকের সেই ‘সুখবর’ কী, তা জানতে এখন তার পরবর্তী ঘোষণার অপেক্ষায় ভক্তরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝