দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৩৭ পিএম  (ভিজিট : )
দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী

তাজাখবর২৪.কম,ঢাকা: দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি উৎসব পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজা পরিদর্শন শেষে রিজভী মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন।তিনি বলেন, এবার প্রতিটি মন্দিরে ৮ হাজার টাকা অনুদান এবং পুরোহিত ও সেবায়েতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পুরোহিতের জন্যও ভাতার ব্যাবস্থা করা হয়েছে।

দেশের প্রতিটি স্থানে বিএনপি নেতাকর্মীরা পূজার মণ্ডপে পাহারার কাজে নিয়োজিত আছেন। নির্বিঘ্ন উৎসব পালনে সার্বিকভাবে সব মণ্ডপের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে বিএনপি ও সরকার।প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আপনারা তিনদিন ছুটি চেয়েছিলেন, সেই জায়গায় পাঁচদিন ছুটি দেওয়া হয়েছে। প্রতি মণ্ডপে ৫০০ কেজি চাল দেওয়া হয়, সেখানে তিনি (প্রধানমন্ত্রী) ৬০০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন।এখন থেকে প্রতি মাসে প্রতিটি মন্দির আট হাজার করে টাকা পাবে এবং পুরোহিত ও সেবায়েতদের সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে। এটা তারেক রহমানের সরকার করেছেন, যোগ করেন তিনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝