গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে। একই সঙ্গে ক্যারিবীয়দের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন তিনি।

বুধবার ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ করেন হোপ। মাত্র ৫০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও নয়টি ছক্কা। ২০৪.০০ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ পায় বড় সংগ্রহের ভিত।এ নিয়ে চলতি ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে চারটি সেঞ্চুরি করলেন হোপ। এর আগে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৪৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। পাশাপাশি ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও শতকের দেখা পেয়েছিলেন এই ক্যারিবীয় অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ৭২ ইনিংস খেলে হোপের রান এখন ২ হাজার ৪। ৩৩.৪০ গড় ও ১৪১.৮২ স্ট্রাইক রেটে রান সংগ্রহের পথে তিনি করেছেন ১৩টি ফিফটি ও তিনটি সেঞ্চুরি। এর মধ্য দিয়ে দুটি করে সেঞ্চুরি করা গেইল ও লুইসকে ছাড়িয়ে গেছেন তিনি।ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে হোপ চতুর্থ ব্যাটার। তার আগে এই মাইলফলক ছুঁয়েছেন রোভম্যান পাওয়েল (২ হাজার ৪০০), নিকোলাস পুরান (২ হাজার ২৭৫) ও ব্র্যান্ডন কিং (২ হাজার ২৮)।

এ ছাড়া দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে দুটি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন হোপ। ফিল সল্ট, সাঞ্জু স্যামসন, তিলক ভার্মা ও মোহাম্মদ ইহসানের পর পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তিও গড়েছেন হোপ। এর আগে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও সাহিবজাদা ফারহান এই কীর্তি গড়েছিলেন।

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলকেও বড় সংগ্রহ এনে দিয়েছেন হোপ। তার সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৪৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে এটি কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। আর যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের চতুর্থ সর্বোচ্চ রান এটি।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তিতেও ক্রিস গেইলের পাশে বসেছেন ৩২ বছর বয়সী হোপ। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে ভারত সফরকে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়ে পরিণত করছেন এই ক্যারিবীয় অধিনায়ক।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝