কেন্দুয়ার সঙ্গীতশিল্পী ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু আর নেই
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম  (ভিজিট : )
আশরাফুল আলম নান্টু ।

আশরাফুল আলম নান্টু ।

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিটিভির বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ছেলে গীতিকার, কণ্ঠশিল্পী ও সাংবাদিক আশরাফুল আলম নান্টু (৫০) আর নেই।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আশরাফুল আলম নান্টু দুর্জয় বাংলা নামে অনলাইন নিউজ পোর্টালের স্বত্বাধিকারী ছিলেন এবং কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠন । একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দুয়া শাখা উদীচীর সভাপতি লেখক রাখাল বিশ্বাস,চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা ও গীতিকার মীর্জা রফিকুল হাসান ভান্ডারী,সমন্বয়কারি ও ছড়াকার রহমান জীবন, ঝংকার শিল্পী গোষ্ঠীর সভাপতি গীতিকার ফজলুর রহমান প্রমুখ।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩, ৩০ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝