হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ-হাতি সংঘাত: শেরপুরে পরিবেশমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিট : )
হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ-হাতি সংঘাত: শেরপুরে  পরিবেশমন্ত্রী

হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ-হাতি সংঘাত: শেরপুরে পরিবেশমন্ত্রী

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর প্রতিনিধি: হাতিকে কেন্দ্র করে অভয়ারণ্য ও পর্যটন খাতের উন্নয়ন করা গেলে মানুষ-হাতি সংঘাত অনেকটাই নিরসন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার ১০ অক্টোবর দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 
দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি ইকোপার্ক রয়েছে। এ ধরনের পার্কের সংখ্যা আরও বাড়ানো যায় কি না, তা নিয়ে সম্ভাব্যতা যাচাই-বাছাই চলছে। পর্যটন খাতকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও আয় বৃদ্ধির পাশাপাশি হাতি সংরক্ষণ এবং মানুষ-হাতি সংঘাত নিরসনের সুযোগ তৈরি হতে পারে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন। এ কারণে সংশ্লিষ্টদের কাজ করা সহজ হয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারীসহ বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য, গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বক্তব্য রাখেন।  

তাজাখবর২৪.কম,ঢাকা:শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩, ২৮ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝