কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে যুবককে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে যুবককে ২ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে যুবককে ২ লাখ টাকা জরিমানা

মো: আলামিন দেওয়ান, তাজাখবর২৪.কম,কালীগঞ্জ: গাজীপুরের কালীগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে নাঈম আহম্মেদ মুন্না নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালণা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে নাগরী ইউনিয়নের রায়েরদীয়া এলাকার মোস্তফা কামালের ছেলে নাঈম আহম্মেদ মুন্নার বিরুদ্ধে ১৯৪/২০২৬ নম্বর মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৭২৫৫০২। 

অভিযানে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে অবৈধভাবে বালু ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে।বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানায়, বালু ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বা ব্যবস্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৩০ সপ্টেম্বের ২০২৬, ১৫ আশ্বনি ১৪৩৩, ১৮ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝