প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম (ভিজিট : )
লিটু শেখ (৪০)
তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা: গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) শিবলী কায়েছ মীর এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার লিটু শেখ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা এলাকার মৃত বাদশা শেখের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এসআই আসাদুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লিটু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ২০২২ সালে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে তাঁর পরিবারের দাবি, ২৮ সেপ্টেম্বর রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ পুঠিয়ার মাঠে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিলে অংশ নেওয়ায় লিটু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে আওয়ামী লীগের রাজনীতি করলেও কখনো কোনো সহিংস কিংবা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল না বলে জানান তাঁর পরিবার।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৮ রবউিস সানি ১৪৪৮