কেন্দুয়ায় টয়লেটের ময়লাপানি জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৫
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় টয়লেটের ময়লাপানি জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৫

কেন্দুয়ায় টয়লেটের ময়লাপানি জমিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ৫

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কোন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া মোড় এলাকায় টয়লেটের ময়লাপানি জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪/৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চিথোলিয়া মোড়ে এই ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা গেছে, চিথোলিয়া মোড়ের শফিক ডাক্তার গং ও অন্যত্র থেকে আসা সালাম গংদের মধ্যে টয়লেটের ময়লা ও পানি জমিতে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন অভিযোগ পাইনি।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩, ০৬ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝