ঘুমন্ত শাশুড়িকে কোপালেন নববধূ, দায় গেল জিনের ঘাড়ে!
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম  (ভিজিট : )
ঘুমন্ত শাশুড়িকে কোপালেন নববধূ, দায় গেল জিনের ঘাড়ে!

ঘুমন্ত শাশুড়িকে কোপালেন নববধূ, দায় গেল জিনের ঘাড়ে!

তাজাখবর২৪.কম, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক প্রবাসী যুবকের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ আকলিমা আক্তারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুনার গাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শাশুড়ির নাম শাহেদা বেগম (৫৩)। অভিযুক্ত আকলিমা রোসাংগিরি ইউনিয়নের মনুর বাপের বাড়ির বাসিন্দা।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রবাসী মঈন উদ্দিন ফয়সালের সঙ্গে গত ১৯ জুন আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে আকলিমা তার শাশুড়ির সঙ্গেই একই ঘরে বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে খাবার শেষে তারা যথারীতি একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘুমন্ত শাহেদা বেগমের ওপর আকলিমা ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা চালান এবং মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শাহেদা বেগম মারাত্মক জখম হন। একপর্যায়ে আত্মরক্ষার্থে শাশুড়ি পুত্রবধূর হাতে কামড় দেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

আহত শাহেদা বেগমকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।ভুক্তভোগী পরিবারের দাবি, পুত্রবধূর কোনো পরকীয়া সম্পর্ক শাশুড়ি দেখে ফেলার কারণেই আকলিমা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। তবে আকলিমার বাবার পক্ষ থেকে পরকীয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

তার বাবার দাবি-তার মেয়েকে কেউ তন্ত্রমন্ত্র করেছে এ কাজ করার জন্য।এ ঘটনায় আহত শাহেদা বেগমের মেয়ে ফারজানা আকতার পপি বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন (মামলা নং-১৯, তারিখ: ১৫/০৯/২০২৬ ইং)।এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, এখন পর্যন্ত পরকীয়া সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মামলার তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩, ০৫ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝