কেন্দুয়ায় 'শরৎ বন্দনা' শিরোনামে সাহিত্য আড্ডা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় 'শরৎ বন্দনা' শিরোনামে সাহিত্য আড্ডা

কেন্দুয়ায় 'শরৎ বন্দনা' শিরোনামে সাহিত্য আড্ডা

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা):নেত্রকোনার কেন্দুয়ায় 'শরৎ বন্দনা' শিরোনামে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংগঠন 'চর্চা সাহিত্য আড্ডা'র ৫১৯তম সাপ্তাহিক সাহিত্য আসর উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় এতে মধ্যমণি ছিলেন, কবি ভূঁইয়া বুলবুল। শরৎ নিয়ে আলোচনা করেন, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা মির্জা রফিকুল হাসান, লোকসংস্কৃতি গবেষক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি লেখক ও সাংবাদিক মামুনুর রশিদ মামুন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি কবি আবুল কাশেম আকন্দ, আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া একাডেমির সিনিয়র শিক্ষক অনুকুল চন্দ্র সরকার, মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম ইসলাম ও মেনু ভূইয়া।কবিতা পাঠ করেন, কবি রাখাল বিশ্বাস, কবি ভূঁইয়া বুলবুল, কবি মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূইয়া, কবি রহমান জীবন, কবি শেখ মোহাম্মদ মিজানুর রহমান। গান পরিবেশন করেন, বাউল শিল্পী হৃদয় হাসান। আসরে কবি জহিরুল হক খানসহ স্থানীয় সাহিত্য সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝