বিক্রি হয়ে গেছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম  (ভিজিট : )
বিক্রি হয়ে গেছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট

বিক্রি হয়ে গেছে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়, তাও আবার চতুর্থ দিনে! টাইগারদের বিপক্ষে এমন বড়সড় একটা ধাক্কা খাওয়ার পর অজি শিবিরে তীব্র সমালোচনা চলছে বটে, একাদশে কাটছাঁটও হয়েছে; বাদ পড়েছেন ওপেনার ওয়েদারাল্ড। সেইসঙ্গে বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও বেড়েছে বেশ। আর সে জন্যই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে ম্যাকাইয়ের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে লড়াই দেখতে অস্ট্রেলিয়ান দর্শকদের আগ্রহ তুঙ্গে ওঠাটাই স্বাভাবিক। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের প্রথম দিনের সব টিকিট। তবে দ্বিতীয় থেকে চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

তবে অস্ট্রেলিয়ায় ভারতীয় প্রবাসীদের প্রকাশনা ‘দ্য ইন্ডিয়ান সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত ফুরিয়ে আসছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যের বরাতে প্রকাশনাটি জানিয়েছে, ম্যাচের প্রথম দিনের সাধারণ গ্যালারির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। একই সঙ্গে ওই দিনের করপোরেট হসপিটালিটি প্যাকেজগুলোর টিকিটও আর অবশিষ্ট নেই।তবে দ্বিতীয় থেকে চতুর্থ দিনের জন্য এখনো কিছু টিকিট পাওয়া যাচ্ছে। এর মধ্যে দ্বিতীয় দিনের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি এবং সেগুলোও দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান সান’।

কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরটি তার নৈসর্গিক সৌন্দর্য, নানা ধরনের বিনোদনের আয়োজন এবং মাছ ধরার জন্য বেশ পরিচিত। সেই শহরেই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তবে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের জায়গাটা বেশ শক্তই রয়েছে নাজমুল হোসেনের দলের।ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে চার দিনজুড়েই চাপে রেখেছিল বাংলাদেশ। ম্যাচের প্রায় প্রতিটি সেশনেই আধিপত্য ধরে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়ে লাল-সবুজের দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েই এমন দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসাও কুড়িয়েছে বাংলাদেশ।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩, ০৫ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝