হামে মৃত্যুবরণ করা শিশুদের ৮২ শতাংশই ঠিকমতো বুকের দুধ পায়নি
তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: হামে মৃত্যুবরণ করা শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি এবং আক্রান্তদের ৩৮ শতাংশ পরিপূর্ণ বুকের দুধ পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে শিশু হাসপাতালের অডিটোরিয়াম আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান গবেষকরা।তারা বলেন, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৪টি শিশুর ওপর এ গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা যায় যে, আক্রান্তদের ৮০ শতাংশ শিশুই হামের টিকা পায়নি। এছাড়া ৪৩ শতাংশ শিশু তিন থেকে ৯ মাসের ভেতর হামে আক্রান্ত হয়েছে।গবেষণায় অন্তর্ভুক্ত হামে আক্রান্ত শিশুদের মধ্যে ১২ শতাংশ তীব্র অপুষ্টি এবং ৫৩ শতাংশ শিশু মাঝারি অপুষ্টিতে ভুগছিল।গবেষণায় আরও উঠে আসে হামের নতুন কোনো ধরন নয়, পুরোনো বি-৩ ধরনেই আক্রান্ত হয়েছে শিশুরা।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩, ০৫ রবিউল আউয়াল ১৪৪৮