কেন্দুয়ায় ভূমি প্রশাসনের ডবল রাজস্ব আদায়ের সাফল্য
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৫০ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ভূমি প্রশাসনের ডবল রাজস্ব আদায়ের সাফল্য

কেন্দুয়ায় ভূমি প্রশাসনের ডবল রাজস্ব আদায়ের সাফল্য

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ভূমি অফিস ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভূমি উন্নয়ন কর এবং কর-ব্যতীত রাজস্ব (এনটিআর) যথা- সপ-লাইসেন্স নবায়ন, অর্পিত সম্পত্তি নবায়ন এবং মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদণ্ডসহ বিভিন্ন খাতে আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানা গেছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মোট ১কোটি ৪৪লাখ ১০হাজার ৯৯৮টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা বিগত অর্থবছরে ছিল ৮০লাখ ৪৯হাজার ৭৬২টাকা। অর্থাৎ চলতি অর্থবছরে সর্বমোট রাজস্ব আদায় হয়েছে বিগত অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি। 

 মঙ্গলবার (১৪জুলাই) সন্ধ্যায় ভূমি অফিস সূত্রে জানা যায়,উপজেলা ভূমি অফিসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সাধারণ ও সংস্থা খাতে মিলিয়ে ৫১ লাখ ৬০ হাজার ৫১৪ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে, যা বিগত অর্থবছরে আদায়কৃত ৪৩ লাখ ৪১ হাজার ৬৪৪ টাকা থেকে ৮ লাখ ১৮ হাজার ৮৭০ টাকা বেশি।অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে কর ব্যতীত রাজস্ব (এনটিআর) আদায়ে এসেছে উল্লেখযোগ্য সাফল্য। এ খাতে মোট ৯২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে একই খাতে আদায় হয়েছিল ৩৭ লাখ ৮ হাজার ১৯৮ টাকা। ফলে এক বছরের ব্যবধানে কর ব্যতীত রাজস্ব আদায় প্রায় আড়াই গুণ।অফিসসূত্রে আরও জানা যায়,মূলত নামজারি ফি, ডি.সি.আর. ফি, মিসকেস ফি, সপ-লাইসেন্স, মোবাইল কোর্টসহ বিভিন্ন উৎস থেকে এ রাজস্ব আদায় করা হয়।

সপ-লাইসেন্স নবায়ন বাবদ রাজস্ব আদায়ে বড় ধরনের সাফল্য এসেছে । ২০২৫-২৬ অর্থবছরে মোট ১৯ লাখ ৩০ হাজার ৬৫১ টাকা রাজস্ব আদায় হয়েছে। আগের অর্থবছরে একই খাতে আদায় হয়েছিল মাত্র ২ লাখ ৭১ হাজার ২৭২ টাকা।অর্পিত সম্পত্তি থেকেও রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। চলতি অর্থবছরে এ খাতে ৫ লাখ ৭২ হাজার ১৪৩ টাকা আদায় হয়েছে, যা আগের অর্থবছরের আদায়কৃত ৪ লাখ ৯৬ হাজার ৫৯০ টাকা থেকে ৭৫ হাজার ৫৫৩ টাকা বেশি।মোবাইল কোর্ট পরিচালনাতেও বড় ধরনের অগ্রগতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছিল। অপরদিকে ২০২৫-২৬ অর্থবছরে ১০২টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৭ লাখ ৪১ হাজার ২২৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অর্থাৎ এক বছরে মোবাইল কোর্টের সংখ্যা ৫৫টি এবং অর্থদণ্ড আদায় ৩ লাখ ৭৫ হাজার ৪২৫ টাকা বৃদ্ধি পেয়েছে।বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ নাঈমুল ইসলাম চৌধুরী জানান, কেন্দুয়া উপজেলায় ২০একরের নিচে মোট ৪৮টি জলমহাল রয়েছে। এর মধ্যে ৪টি জলমহাল ইজারা দেওয়া হয়েছে এবং ৪৪টি জলমহাল অ-ইজারাকৃত থাকলেও খাস আদায় চলমান রয়েছে। গত অর্থবছরের তুলনায় এবছর বিভিন্ন খাত থেকে আমাদের প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় করা হয়েছে। বিষয়টি নিশ্চয়ই ইতিবাচক দিক।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩, ২৮ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝