পাংশায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম  (ভিজিট : )
পাংশায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

পাংশায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মৌসুমি ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ফল সংরক্ষণে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়।“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ চত্বরে মেলার উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

মেলায় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়া, আমলকী, লটকনসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হয়েছে। প্রদর্শিত ফলের মাধ্যমে দর্শনার্থীরা ফলের বিভিন্ন জাত, পুষ্টিগুণ, চাষাবাদ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করছেন।আয়োজকরা জানান, ফলভিত্তিক কৃষিকে আরও সমৃদ্ধ করা, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা এবং মানুষের মাঝে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে।পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ ফল মেলা আগামী তিন দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ় ১৪৩৩, ২৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝