কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অমিত বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উপর গুরুত্বারোপ দিচ্ছে
মোহাম্মদ খোরশেদ হেলালি,তাজাখবর২৪.কম,কক্সবাজার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেছেন ভয়াবহ এই বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উপর গুরুত্বারোপ করছে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে। সে কারণেই সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী আজ মংগলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকাল ব্রিফিংকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হলেও এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।প্রতিমন্ত্রী সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পিএমখালী চান্দের পড়া এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩, ২৮ মহারম, ১৪৪৭