পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম  (ভিজিট : )
পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

পেকুয়ায় বন্যার্ত মানুষের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার: ‎কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‎এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৫০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিমান বাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম। তিনি জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বেরই একটি অংশ এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।‎এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ত্রাণ বিতরণ কার্যক্রম আকাশ থেকে পর্যবেক্ষণ করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩, ২৮ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝