জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ এএম  (ভিজিট : )
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দেয়া শুরু করেন দেশটির ভোটাররা।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাপানের এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনেন জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন।

গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে জয় এনে দিতে তিনি আগাম নির্বাচনের দিকে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া তাকাইচি মাত্র চার মাস ধরে ক্ষমতায় আছেন।প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তার দল এলডিপি বেশ কিছু কেলেঙ্কারির কারণে জনসমর্থন বেশ কমেছে। বিশ্লেষকরা মনে করছেন, মানুষ তাকাইচিকে পছন্দ করলেও দলকে কতটা ভোট দেবে, তা এখনো নিশ্চিত নয়।
  
সবশেষ জনমত জরিপে দেখা গেছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জনতাবাদী জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে প্রায় ৩০০টি আসন পেতে পারে। এতে গত বছর জাপানের পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে।রক্ষণশীল এই নেতা করছাড় ও ভর্তুকির প্রস্তাব দিয়ে কিছু ভোটারের সমর্থন পেয়েছেন। যদিও সমালোচকদের মতে, এসব পদক্ষেপ জাপানের ধীরগতির অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে।জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দেয়া শুরু করেন দেশটির ভোটাররা।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাপানের এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনেন জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন।

 
গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে জয় এনে দিতে তিনি আগাম নির্বাচনের দিকে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া তাকাইচি মাত্র চার মাস ধরে ক্ষমতায় আছেন। প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তার দল এলডিপি বেশ কিছু কেলেঙ্কারির কারণে জনসমর্থন বেশ কমেছে। বিশ্লেষকরা মনে করছেন, মানুষ তাকাইচিকে পছন্দ করলেও দলকে কতটা ভোট দেবে, তা এখনো নিশ্চিত নয়।
  
সবশেষ জনমত জরিপে দেখা গেছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জনতাবাদী জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে প্রায় ৩০০টি আসন পেতে পারে। এতে গত বছর জাপানের পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে।রক্ষণশীল এই নেতা করছাড় ও ভর্তুকির প্রস্তাব দিয়ে কিছু ভোটারের সমর্থন পেয়েছেন। যদিও সমালোচকদের মতে, এসব পদক্ষেপ জাপানের ধীরগতির অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে।

তাজাখবর২৪.কম,ঢাকা:রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২,১৯ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝