৭ বছর পর ভেনেজুয়েলার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু করছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম  (ভিজিট : )
৭ বছর পর ভেনেজুয়েলার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু করছে যুক্তরাষ্ট্র

৭ বছর পর ভেনেজুয়েলার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু করছে যুক্তরাষ্ট্র

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: নিকোলাস মাদুরোকে অপহরণ করা যুক্তরাষ্ট্র প্রায় ৭ বছর পর ভেনেজুয়েলার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু করছে। দ্বিপাক্ষিক সম্পর্ক চালুর লক্ষ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিকদের একটি প্রতিনিধি দল শনিবার কারাকাসে পৌঁছেছে। খবর রয়টার্সের।কূটনৈতিকদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন লরু ডগু। কারাকাসে পৌঁছার পর তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আমি ভেনেজুয়েলায় পৌঁছেছি। আমার দল ও আমি কাজের জন্য প্রস্তুত।’ ডগু এর আগে হন্ডুরাস ও নিকারাগুয়ার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাদের আগমণকে দুই দেশের বিমোহিত সম্পর্ক পুনর্বহালের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রাম বার্তায় বলেছেন, এই সফর ‘দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে একটি কর্মপরিকল্পনা স্থাপন’ ও ‘কূটনৈতিক সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিদ্যমান মতবিরোধ সমাধান’ করার উদ্দেশ্য নিয়েই করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ হয়ে যায় ২০১৯ সালে মাদুরো প্রশাসনের সময়ে। মাদুরোকে গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যায়। ড্রাগ-টেরোরিজমের অভিযোগে ট্রাম্প প্রশাসন তাকে আদালতে হাজির করেছে। এই ঘটনা যা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সমন্বিত ও সম্মানজনক আন্তর্জাতিক সম্পর্ক’ গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন এবং দুদেশের মধ্যে প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানি চুক্তি হয়েছে। একই সঙ্গে তিনি দেশের শতাধিক বন্দির জন্য একটি প্রস্তাবিত ‘সাধারণ ক্ষমা আইন’ ঘোষণা করেছেন। কারাকাসের হেলিকোয়েড সেন্টারকে খেলাধুলা ও সামাজিক সেবার কেন্দ্র হিসেবে রূপান্তর করার পরিকল্পনাও প্রকাশ করেছেন।

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২,১২ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝