পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম  (ভিজিট : )
পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট

তাজাখবর২৪.কম,ঢাকা: পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও অনেকে আহত হন।২০০৮ সালের ম্যারিয়ট হোটেলে বোমা হামলার পর এটিই ছিল ইসলামাবাদে সবচেয়ে মারাত্মক বিস্ফোরণ।শহরের কর্মকর্তারা জানান, শহরের উপকণ্ঠে অবস্থিত ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে বিস্ফোরণে ৩১ জন নিহত এবং আরও ১৬৯ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
  
শুক্রবারের নামাজের জন্য মসজিদগুলোতে যখন মুসল্লিরা জমায়েত হন তখনই বিস্ফোরণটি ঘটে।একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাকারীকে যখন গেটে থামানো হয় তখন সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।৫২ বছর বয়সী মুহাম্মদ কাজিম বলেন, নামাজ শুরু হওয়ার ঠিক আগে একটি ‘অত্যন্ত শক্তিশালী’ বিস্ফোরণ ঘটে।আরেকজন নামাজী, ইমরান মাহমুদ বলেন, সে সময় মসজিদে বোমা হামলাকারী এবং স্বেচ্ছাসেবক নিরাপত্তা কর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

‘আত্মঘাতী হামলাকারী এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আমাদের একজন আহত স্বেচ্ছাসেবক পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়, যা তার উরুতে আঘাত করে।’ তিনি বলেন।তারপর হামলাকারী ‘বিস্ফোরণ ঘটান।’ মাহমুদ আরও বলেন।শনিবার ইসলামিক স্টেট এক বিবৃতিতে জানায়, মসজিদে প্রবেশের চেষ্টা করার সময় তাদের এক যোদ্ধাকে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা, তখন সে নামাজের জন্য জড়ো হওয়া স্থানে তার বিস্ফোরক জ্যাকেটের বিস্ফোরণ ঘটায়।এদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রতিশ্রুতি দিয়েছেন যে বিস্ফোরণের পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।সূত্র: ফ্রান্স ২৪

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২,১৮ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝