ইংল্যান্ডে বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক, নারী কারা কর্মকর্তার জেল
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম  (ভিজিট : )
শার্লট উইনস্ট্যানলি। ছবি: সংগৃহীত

শার্লট উইনস্ট্যানলি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:  ইংল্যান্ডে নিজ কর্মস্থলের এক বন্দির সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক ও দুর্নীতিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার দায়ে শার্লট উইনস্ট্যানলি (২৭) নামে এক নারী কারা কর্মকর্তাকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।দণ্ডপ্রাপ্তর শার্লট উইনস্ট্যানলি ডনকাস্টারের কাছে এইচএমপি লিন্ডহোম কারাগারে কর্মরত ছিলেন।শেফিল্ড ক্রাউন কোর্ট জানায়, উইনস্ট্যানলি বন্দি জাভহারি ব্লেয়ারের (৩০) জন্য মোবাইল ফোন ও সিম কার্ডসহ একাধিক নিষিদ্ধ সামগ্রী কারাগারে পাচার করেন। এসব ডিভাইস ব্যবহার করে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলত এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান হতো।আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, দুজন সোমবারকে ‘ডেট নাইট’ হিসেবে উল্লেখ করতেন। কারাগারের সিসিটিভি ফুটেজেও তাদের ঘনিষ্ঠ আচরণের দৃশ্য ধরা পড়ে।প্রসিকিউশন জানায়, উইনস্ট্যানলি ব্লেয়ারকে কারাগারের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য, বন্দিদের চলাচল ও নির্ধারিত তল্লাশি অভিযানের আগাম খবর দিয়েছিলেন।

বিচারক জেরেমি রিচার্ডসন বলেন, দায়িত্ব পালনের সময় উইনস্ট্যানলি দুর্নীতিবিরোধী প্রশিক্ষণ পেয়েছিলেন। তবুও তিনি জেনেশুনে নিয়ম ভেঙে অবৈধ সম্পর্কে জড়ান। এটি আমার দেখা সবচেয়ে গুরুতর ধরনের মামলা।২০১৪ সালে সংগঠিত অপরাধে জড়িত থাকার দায়ে ব্লেয়ার সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত হন। নতুন করে গাঁজা ও নিষিদ্ধ ডিভাইস রাখার দায়ে তাকে আরও ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায়ের পর আদালত জানায়, সরকারি দায়িত্বে থাকা কারও এমন আচরণ শুধু আইন লঙ্ঘনই নয় বরং জনআস্থার প্রতিও চরম বিশ্বাসঘাতকতা। সূত্র: ইয়াহু

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১শে মাঘ ১৪৩২,১৫ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝