তাজাখবর২৪.কম,ঢাকা: ভারত ও মিয়ানমার থেকে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আলফা।
উভয় দেশ থেকেই খাদ্য অধিদফতর চাল আমদানি করেছে জানিয়ে ইমদাদ ইসলাম বলেন, দ্রুতই জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৮ হাজার ৫০০ এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ আগামীকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ও আগামী রোববার (২ ফেব্রুয়ারি) মোংলা বন্দরে পৌঁছাবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১৭ই মাঘ ১৪৩১,৩০ রজব, ১৪৪৬