পাংশায় নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম  (ভিজিট : )
পাংশায় নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

পাংশায় নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার

উজ্জল হোসেন, তাজাখবর২৪.কম,পাংশা (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পাংশা পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), তিনি উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের আবুল হোসেনের ছেলে। মৌরাট ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সাইফুজ্জামান শুভ (৩৬), তিনি মৌরাট গ্রামের শওকত আলী সরদারের ছেলে এবং পাংশা পৌর ছাত্রলীগের কর্মী মো. রুবেল সরদার (২৪), তিনি বড়গাছি (মৈশালা) গ্রামের আব্দুল রাজ্জাক সরদারের ছেলে।পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতরা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত রয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।গ্রেফতারের পর তাদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝