মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ সময় এক চোরাকারবারি পালিয়ে যায়।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী উলুবুনিয়া গ্রামের নুরুল হকের ঘেরের উত্তরে খালের পাশ দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে ব্যাগটি ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পাশের গ্রামের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি।পরে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট থেকে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে আটকের জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান,মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৫ জুমাদাস সানি ১৪৪৮