যশোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ঝিকরগাছা বাজারে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
এসএম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো:-যশোর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যশোর জেলা ক্যাব এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সমন্বয়ে যশোর ঝিকরগাছা উপজেলার কলেজ রোড বাজার এলাকায় মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলস ও সালাম স্টোরে অভিযান পরিচালনা করেন মনিটরিং টিম। পরিদর্শন চলাকালীন সময়ে বাজারে অবস্থিত মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস দীর্ঘ ২৬ বছর যাবত প্যারাসুট ব্রান্ডের কোকোনাট অয়েল নকল করে অবৈধ পন্থায় বিএসটিআই এর অনুমোদন বিহীন ভেজাল অয়েল কদম ফুল নাম দিয়ে বিএসটিআই এর লোগো ব্যবহার করে বিক্রিও বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যশোরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি মনিটরিং টিম গতকাল ঝিকরগাছা বাজারে অভিযান পরিচালনা করেন।
পরিদর্শন টিম গিয়ে দেখতে পান বিপুল পরিমাণে প্যারাসুট ব্র্যান্ডের ভেজাল নারিকেল তেল উৎপাদন ও বাজারজাত ও বিক্রি করছেন। এতে ভেজাল নারিকেল তেল প্রমাণিত হওয়ায় এবং বিএসটিআই কর্তৃক কোন বৈধ কাগজপত্র বা অনুমোদন না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ধারা ৪৩ মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়। এবং তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়। অপর আরেকটি প্রতিষ্ঠান ছালাম স্টোরে পরিদর্শনে গিয়ে দেখা যায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামবিহীন বিপুল পরিমাণে শিশু খাদ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুত এবংসংরক্ষণ করা এবং প্যাকেটজাত শিশু খাদ্যে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণর তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ধারা ৩৭ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং উক্ত স্টোরের মালিককে সতর্ক করা হয়।
পরিদর্শন টিম বাজারে কয়েকটি মাংসের দোকানে পরিদর্শনে গেলে দেখতে পান সাইনবোর্ডে লিখে এরে গরুর মাংস বলে ৭৮০ টাকা দামে বিক্রি করছে। মনিটরিং টিম যাচাই বাছাই করে বুঝতে পারেন এই মাংস এরে গরুর না এ মাংস বকনা বাছুর গরুর। মনিটরিং টিমের কাছে মাংসের দোকানীরা দোষ স্বীকার করে সাইনবোর্ডে ৭৫০ টাকা দাম নির্ধারণ করে মূল্য টাঙ্গিয়ে দেন। মনিটরিং টিম মাংস ব্যবসায়ীদেরকে ওজন কম দেওয়া এবং ক্রেতা সাধারনকে না ঠকানোর জন্য সতর্ক করে দেন। অভিযান ও পরিদর্শনকালীন টিমে ছিলেন যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জেলা পুলিশের একটি বিশেষ টিম ঝিকরগাছা পুলিশের একটি টিম ও জেলা ক্যাবের প্রতিনিধিগণ। মনিটরিং টিমের প্রধান সেলিমুজ্জামান বলেন ভেজাল খাদ্য এবং অবৈধ উৎপাদনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে তাদের অভিযান অব্যাহত থাকবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১4 জুমাদাস সানি ১৪৪৮