জিয়াউল আহসানের মামলায় আজ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:২৬ এএম  (ভিজিট : )
জিয়াউল আহসানের মামলায় আজ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন

জিয়াউল আহসানের মামলায় আজ সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন

তাজাখবর২৪.কম,ঢাকা:  শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কারাগার থেকে ভার্চুয়ালি মামলার শুনানিতে যুক্ত হবেন জিয়াউল আহসান। এ সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরাও উপস্থিত থাকবেন। যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এবং সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অভিযান সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়াউল আহসান।এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) জিয়াউল আহসানের অপরাধের বিষয়ে যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন। আজ (২৬ নভেম্বর) সমাপনী যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলার এ পর্যায়ের শুনানি এগিয়ে যাবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৫ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝