উখিয়া ও টেকনাফের সাবেক সাংসদ বদির ছেলে ও দুই ভাইসহ সিলেট থেকে আটক ৪
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম  (ভিজিট : )
উখিয়া ও টেকনাফের সাবেক সাংসদ বদির ছেলে ও দুই ভাইসহ সিলেট থেকে আটক ৪

উখিয়া ও টেকনাফের সাবেক সাংসদ বদির ছেলে ও দুই ভাইসহ সিলেট থেকে আটক ৪

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে সিলেটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার চারজন হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান (২৮), বদির দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। তাঁদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা সিলেটে বেড়াতে এসে হোটেল গ্র্যান্ড প্যালেসে অবস্থান করছিলেন। সাবেক সাংসদ বদির স্বজনেরা ওই হোটেলে উঠেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার মধ্যরাত থেকেই হোটেলটির সামনে অবস্থান নেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। এতে হোটেল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে সিলেট জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বুধবার ভোর পাঁচটার দিকে হোটেলটিতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রহমান বদির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পুরোনো অভিযোগ রয়েছে। বিশেষ করে গ্রেপ্তার দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিনের নাম বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায় এসেছিল।অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার চারজনকে বর্তমানে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে টেকনাফ বা ঢাকার কোনো থানায় মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের সংশ্লিষ্ট তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১4 জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝