কক্সবাজারের রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিট : )
কক্সবাজারের রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মোহাম্মদ খোরশেদ হেলালী,তাজাখবর২৪.কম,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম হাসান  (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাদিম হাসান রত্নাপালং  এলাকার বাসিন্দা নাজমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়কের মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাদিম গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া।তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ০৯ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝