রাজনৈতিক ঐতিহ্য থেকে জনসেবার প্রত্যয়-মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী সুজন ভূঁইয়া'র
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিট : )
সুজন ভূঁইয়া

সুজন ভূঁইয়া

ইকরামুল কবীর জাহিন,তাজাখবর২৪.কম,নরসিংদী (সদর) প্রতিনিধি: আসন্ন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ সুজন ভূঁইয়া।দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, সাংগঠনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছেন।সুজন ভূঁইয়া মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর গ্রামের খালেক প্রধান ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মোঃ আবু আক্কাস বৃহত্তর মাধবদী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি নরসিংদী সদর থানা জাগদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নরসিংদী সদর থানা বিএনপির ১ নম্বর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সদর থানা বিএনপি। 

চেয়ারম্যান প্রার্থী সুজন ভূঁইয়া

চেয়ারম্যান প্রার্থী সুজন ভূঁইয়া

পারিবারিক রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মোঃ সুজন ভূঁইয়ার নিজেরও রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা। ড. আবদুল মঈন খান স্যারের মরহুম পিতা সফল খাদ্যমন্ত্রী মোমেন খানের ঘনিষ্ঠ সহচর ও মেহেরপাড়া ইউনিয়ন জাগদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বারবার নির্বাচিত সফল  মরহুম লাল মিয়া চেয়ারম্যানের সুযোগ্য ভাগিনা হিসেবে মোঃ সুজন ভূঁইয়া এলাকায় পরিচিত। তিনি ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের ১ নম্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি তরুণ দলের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।স্থানীয় সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তিনি ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, ভূঁইয়া বাড়ি একতা যুবসংঘের সভাপতি এবং ভগীরথপুর সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান প্রার্থী সুজন ভূঁইয়া

চেয়ারম্যান প্রার্থী সুজন ভূঁইয়া

তাঁর রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতাও রয়েছে। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনের অনিয়মের প্রতিবাদ করায় তিনি কারাবরণ করেন। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে তিনি অসংখ্য মামলা-হামলার শিকার হন।এছাড়া ড. আবদুল মঈন খান স্যারের নির্দেশনায় ২০২৪ সালের ২৪ জুলাই আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ সুজন ভূঁইয়া এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের পাশে থাকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান তুলে ধরছেন।মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থনই তাঁর প্রত্যাশা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ০৯ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝