গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক প্রধানের গণসংযোগ ও মতবিনিময়
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:০৯ এএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক প্রধানের গণসংযোগ ও মতবিনিময়

গোবিন্দগঞ্জে চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক প্রধানের গণসংযোগ ও মতবিনিময়

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক চেয়ারম্যান ইউনিয়ন সমবায় দলের সভাপতি দিদারুল হক প্রধান।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন।দিদারুল হক প্রধান ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি কাটাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করছেন।মতবিনিময়কালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন বিএনপির সাবেক  সহ সভাপতি  তাজুল প্রধান,   ইউনিয়ন যুবদল নেতা বিদ্যুত,বিএনপি নেতা  ইসমাইল হোসেন সহ বিএনপি,সহ অঙ্গ  ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ,

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ , ২১ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝