কেন্দুয়া থেকে পাচারকালে সার জব্দ, গাড়ি রেখে পালিয়েছে চালক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:২১ পিএম  (ভিজিট : )
কেন্দুয়া থেকে পাচারকালে সার জব্দ, গাড়ি রেখে পালিয়েছে চালক

কেন্দুয়া থেকে পাচারকালে সার জব্দ, গাড়ি রেখে পালিয়েছে চালক

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় পাচারের সময় ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার চিরাং-তাড়াইল সড়কের মোজাফরপুর সীমান্ত এলাকায় একটি টমটম গাড়ি থেকে এসব সার জব্দ করা হয়। এ সময় গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান চালক।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ৩টার দিকে একটি টমটম গাড়িতে করে ডিএপি সার তাড়াইল উপজেলায় নেওয়া হচ্ছিল। মোজাফরপুর সীমান্ত এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন গাড়িটিতে থাকা সার আটক করেন। পরে খবর পেয়ে পেমই তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২ বস্তা সার জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, কেন্দুয়া উপজেলায় চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে বাড়তি দাম দিয়েও সার সংগ্রহ করতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে কৃষকদের জন্য বরাদ্দ করা সার কিছু অসাধু ডিলার অন্য উপজেলায় বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ করছেন তারা। এতে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।কৃষক মজিবুর রহমানসহ অন্য কৃষকগণ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পেমই তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝