মালয়েশিয়ায় মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির আক্রমণ, হাসপাতালে প্রবাসীর মৃত্যু
আব্দুল কাদের,তাজাখবর২৪.কম, মালয়েশীয়া প্রতিনিধি: মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের কেমামানে গাছ থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৪০ বছর বয়সী এক বাংলাদেশী প্রবাসী। ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হাফিজুল তিনি মালয়েশিয়ার স্থানিয় একটা কায়ু ফেক্টরিতে কর্মী হিসেবে কাজ করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, কেমামানের জালান আয়ার পুতিহের ১৮ নম্বর মাইল এলাকায় সহকর্মীর সঙ্গে থাকা অবস্থায় তিনি একটি শুকনো গাছে উঠে মধু সংগ্রহের চেষ্টা করেন। গাছে ওঠার পরপরই একঝাঁক মৌমাছি তাঁকে আক্রমণ করে। মৌমাছির হুল থেকে বাঁচতে তিনি গাছ থেকে নেমে পাশের পানিতে আশ্রয় নেন।পরে তাঁর হাত-পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পানি থেকে উঠে আসার পর তিনি অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়। সহকর্মীরা দ্রুত জরুরি সহায়তা চেয়ে তাঁকে অ্যাম্বুলেন্সে করে কেমামান হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮