শেরপুরে শান্তি-শৃঙ্খলায় দুর্গাপূজা উদযাপনের আশা, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদারের
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ পিএম  (ভিজিট : )
শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার।

শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার।

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেছেন শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার।৭ অক্টোবর বিকেলে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।জিতেন্দ্র মজুমদার বলেন, বিগত বছরের তুলনায় এবার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনে সরকারি ছুটি ও বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে শেরপুর জেলায় পূজামণ্ডপের সংখ্যাও বেড়েছে।

তিনি জানান, এ বছর শেরপুর জেলায় মোট ১৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলার প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে মাদকসহ যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। বিজয়া দশমীর দিন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।জিতেন্দ্র মজুমদার শেরপুর জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা এবং দলের বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৪ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝