কালীগঞ্জে কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:১০ পিএম  (ভিজিট : )
কালীগঞ্জে কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন

কালীগঞ্জে কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন

তাজাখবর২৪.কম,কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু। এ সময় তিনি মসজিদ নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ছয় লাখ টাকা অনুদান প্রদান করেন।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোলাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি মো. রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ খালেকুজ্জামান বাবলু বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র। একটি সুন্দর ও আধুনিক মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এ ধরনের ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানসহ সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “মসজিদ নির্মাণ একটি মহৎ ও সওয়াবের কাজ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এ কাজে সহযোগিতা করতে পারি। গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই আমার প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে ছয় লাখ টাকা অনুদান দিয়েছি। ভবিষ্যতেও মসজিদটির নির্মাণকাজে আমার সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন মোল্লা জানান, আধুনিক নকশায় গোলাবাড়ী জামে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ৭১ ফুট ও প্রস্থ ৬১ ফুট। নির্মাণকাজ সম্পন্ন করতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। মসজিদটি নির্মাণে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা কামনা করেন তিনি।স্থানীয়রা আশা করছেন, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিরা সুন্দর ও উন্নত পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি মসজিদটি এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান, কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাইজুর রহমান মিলটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ২০ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝