ধর্মপুরে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিট : )
ধর্মপুরে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

ধর্মপুরে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

আবদুল মোতালেব,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর হাজীর হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন নোয়াখালী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলার নোয়াখালী উচ্চ বিদ্যালয়সহ ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে এবং উপজেলার নোয়াখালী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন। পুর্ব কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে, এতে শিক্ষক, ছাত্র -ছাত্রীরা বলেন,গত ২৮ সেপ্টেম্বর ধর্মপুর হাজীর হাট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লার ওপর একদল যুবক হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা না হলে শিক্ষক সমিতির পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি ।তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। একজন শিক্ষকের ওপর হামলার ঘটনা দুঃখজনক।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতবিার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বনি ১৪৩৩, ১৯ রবউসি সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝