হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্বাস্থ্য ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি হয়েছে।এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪ শিশুর। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হামে ১০১ শিশুর মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২১ জন শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১২৮ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫২০ জন।এ বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ১ লাখ ৯৬ হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৮ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝