লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম  (ভিজিট : )
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের

লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: শিরোপা খরায় পুড়তে থাকা স্পেনকে একের পর এক বড় সাফল্য এনে দেওয়া কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।২০২৮ ইউরো পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ২০৩০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ওয়ার্ল্ড ফুটবল সামিটে দেশটির সভাপতি রাউল লোসান ঘোষণা করেন যে, দে লা ফুয়েন্তের কাজের ধারাবাহিকতা, অর্জিত সাফল্য এবং ব্যাপক জনসমর্থনের ওপর ভিত্তি করেই চুক্তি বৃদ্ধির এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লুইস এনরিখের বিদায়ের পর স্পেনের দায়িত্ব গ্রহণ করেছিলেন দে লা ফুয়েন্তে। তার অধীনে স্পেন দল ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ, ২০২৪ ইউরো এবং ২০২৬ ফিফা বিশ্বকাপ জয় করে।২০৩০ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই ঐতিহাসিক আসরে স্বাগতিক হিসেবে বিশ্বমঞ্চে স্প্যানিশদের নেতৃত্ব দেবেন এই ৬৩ বছর বয়সী সফল কোচ।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩, ০৬ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝