এশিয়ান গেমসের নারী ক্রিকেট না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম  (ভিজিট : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক:  এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।নাগোয়ায় বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় টসও করতে পারেননি আম্পায়াররা।

মাঠের পরিস্থিতি পর্যালোচনায় আম্পায়াররা তিন দফা মাঠ পরিদর্শন করেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।এশিয়ান গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। চীনের বিপক্ষে ম্যাচটি না খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।এর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসেও বৈরী আবহাওয়া ও মাঠের পরিস্থিতির কারণে একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশের নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।প্রসঙ্গত, এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। নাগোয়ায় সেপ্টেম্বর মাস বছরের অন্যতম বৃষ্টিবহুল সময় হওয়ায় বাংলাদেশের ম্যাচে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের আগেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেট দল।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩, ০৫ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝