প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম (ভিজিট : )
কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে করুন এই ৪ আমল
তাজাখবর২৪.কম,ইলামিক ডেস্ক: জীবনে বিপদ, দুশ্চিন্তা ও কঠিন পরিস্থিতি আসতেই পারে। এমন সময়ে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করে তাঁর সাহায্য চাওয়া উচিত। পবিত্র কোরআন ও হাদিসে কঠিন সময়ে আল্লাহর সাহায্য লাভের জন্য বিভিন্ন আমল ও দোয়ার কথা বলা হয়েছে।আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজে প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই বিপদের সময় নামাজ, ধৈর্য, দোয়া, তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়ার শিক্ষা দিয়েছে ইসলাম।
পড়ুন দোয়া ইউনুস
বিপদে পড়লে পড়া যায় দোয়া ইউনুস। হজরত ইউনুস (আ.) মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন।
অর্থ: ‘অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন।’—সূরা নুহ, আয়াত ১০-১১ তাই বিপদের সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি ইস্তিগফার করা উচিত।
আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসুন
মুমিনের দায়িত্ব হলো সৎকাজে উৎসাহ দেওয়া এবং অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করা। আল্লাহ তায়ালা বলেন—
অর্থ: ‘হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় রাখবেন।’
—সূরা মুহাম্মাদ, আয়াত ৭জীবনের কঠিন সময়ে তাই হতাশ না হয়ে নামাজ, দোয়া, তওবা, ইস্তিগফার ও সৎকাজের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করাই মুমিনের পথ।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩, ০৬ রবউিস সানি ১৪৪৮