বিমানবন্দরে নেমে যা বললেন অভিনেত্রী বাঁধন
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ এএম  (ভিজিট : )
বিমানবন্দরে নেমে যা বললেন অভিনেত্রী বাঁধন

বিমানবন্দরে নেমে যা বললেন অভিনেত্রী বাঁধন

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। সেখানে মেস্ত্রে শহরে আওয়ামী লীগের প্রবাসী কর্মী পরিচয় দেওয়া কয়েকজন বাংলাদেশির হামলা ও হেনস্তার শিকার হন তিনি। এ সময় তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘটনাটিকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেন।

দেশে ফিরে বাঁধন বলেন, এই ঘটনার মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা নয়, বরং হামলাকারীরাই অনিরাপদ হয়ে পড়ছেন। তার ভাষ্য, বিদেশের মাটিতে এমন ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, দলকানা না হয়ে পরিবারের কথা ভাবতে হবে। কারণ, কষ্ট করে তারা পরিবারের জন্যই কাজ করছেন।বাঁধন আরও জানান, গত ৮ সেপ্টেম্বর ইতালিতে এ ঘটনায় মামলা করেছেন তিনি। একই সঙ্গে ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝