ঘিওরে ৫৪ নং করচাবাধা সর. প্রা. বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা! ইউনিয়নজুরে জনদুর্ভোগের শেষ কোথায়?
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিট : )
ঘিওরে ৫৪ নং করচাবাধা সর. প্রা. বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা! ইউনিয়নজুরে জনদুর্ভোগের শেষ কোথায়?

ঘিওরে ৫৪ নং করচাবাধা সর. প্রা. বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা! ইউনিয়নজুরে জনদুর্ভোগের শেষ কোথায়?

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম, মানিকগঞ্জ:  মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  ভূবনেশ্বর,  মোরাবাড়ি, বহুজা, গোয়ালডাঙ্গি,   করচাবাধা,  শোলকুড়া ও মশুর ডাঙ্গা এলাকায়  আওয়ামী জাহেলি লীগ যুগে    উন্নয়নের তেমন  কোন ছোঁয়াই   লাগেনি,  অভিযোগ এলাকাবাসীর।  ২২ জুলাই বুধবার  ৫৪ নং করচাবাধা সরকারি প্রাথমিক   বিদ্যালয়ের মাঠ  পরিদর্শনের সময় এলাকাবাসীর সাথে     আলাপকালে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট সমাজ  সেবক মোঃ খোরশেদ আলম,  ‌ করচাবাধা বকুল   ফুল  ক্লাবের সভাপতি মোঃ  গাফ্ফার দেওয়ান, সাধারণ সম্পাদক  হানিফ  মোল্লা,  সমাজ  সেবক মোঃ আজম খান, করচাবাধা কবর স্থানের সভাপতি মোঃ আনিসুর  রহমান,  সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী ও  সমাজ‌  সেবক মোঃ মনিরুজ্জামান বাদল প্রমুখ।ঘিওর   উপজেলার  ঐতিহ্যবাহী ৬ নং বানিয়াজুরী  ইউনিয়নের বিভিন্ন  পাড়া মহল্লা পর্যবেক্ষণ করে দেখা গেছে,   এবারের  ভারিবৃষ্টিতে  বাড়িঘর  রাস্তা ঘাটের বেহাল অবস্থা,    ময়লা আবর্জনা ও   পচাকাঁদার  হাবড়ের  দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত ,  বিদ্যুৎতের  সমস্যা ও নিরাপদ সুপেয়  পানি সংকটে  জনগণ,  কিছু   এলাকায় দীর্ঘস্থায়ী  জলাবদ্ধতা সৃষ্টির কারণে   জ্বর, ঠান্ডাকাশি, হাম, বসন্ত, ডায়রিয়া ও ডেঙ্গুসহ নানান রোগের সম্ভাবনা  রয়েছে। এছাড়া  কৃষি  খাতের  খয়ক্ষতি , পোল্ট্রি, গরুখামারী এবং  মৎস্যজীবীদের ব্যাপক ক্ষতী, বৃদ্ধ ও শিশুদের  স্বাস্থ্য ঝুঁকি,  বিদ্যার্থীদের  লেখা পড়ার  অসুবিধাসহ দুর্গত    এলাকায় জনদুর্ভোগের চাদরে ঢাকা।  

ঘিওর উপজেলার  ৫৪ নং করচাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার বলেন,  ৫৪ নং করচাবাধা সরকারি   প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা  নিরসনে   জরুরি ভিত্তিতে  কোমলমতি  শিক্ষার্থীদের    খেলাধুলার জন্য মাঠটি ভরাটের  বিশেষ প্রয়োজন।  বানিয়াজুরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডবাসী   জানান,  করচাবাধা কবর স্থান ভরাট, শোলকোড়া   ব্রিজ থেকে করচাবাধা খালের উপর ব্রিজের পাশে আজম খানের বাড়ি  পর্যন্ত ইটসোলিং   এবং করচাবাধা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাস্তা ইটসোলিং করা  বিশেষ প্রয়োজন।  ৬ নং বানিয়াজুরী  ইউনিয়নবাসী  জানান,  বানিয়াজুরী  ইউনিয়নজুরে বর্তমানে দ্রুত  ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, বন্যা পরবর্তী  পুনর্বাসন কৃষি খাতের খয়ক্ষতির মূল্যায়ন, স্বাস্থ্য ঝুঁকি  মোকাবেলা ও ক্ষতিগ্রস্থ    অবকাঠামো দ্রুত     পুননির্মাণের বিষয়ে মানিকগঞ্জ -১  আসনের  মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ্  কবিরের   নিকট  সবিনয়  বিনীত অনুরোধ জানিয়েছেন  তাঁরা।
      
৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর  আনসারী বিল্টু বলেন,  ঐতিহ্যবাহী ৬ নং বানিয়াজুরী   ইউনিয়নের কাজ করাই আমার মূল লক্ষ্য।    মানিকগঞ্জ  পানি  উন্নয়ন (বাপাউ) উপ-বিভাগ -১ এঁর উপবিভাগীয় প্রকৌশলী  মোহাম্মদ আশরাফুল  সিদ্দিকী বলেন, মানিকগঞ্জ জেলায়  কোন পোল্ডার ব্যবস্থা না থাকায়   বেশিরভাগ  চকে ও এলাকায়  জলাবদ্ধতা সৃষ্টি হয়। তিনি আরো বলেন, নদী ও খাল খনন প্রথা অমান্য করে অপরিকল্পিত ভাবে নদীর বালু উত্তোলনের  ফলে নদী ভাঙন ও কৃষিজমি   উষর জমিতে  পরিনত হচ্ছে।  সমাজের বিশিষ্ট জনেরা বলেন, আবাদি জমি থেকে  মাটি  ব্যবসায়ীরা  অপরিকল্পিত ভাবে মাটি  বিক্রির  কারণে  কৃষিজমি গুলো ডোবা নালা ও খানাখন্দে  পরিনত   হয়েছে।  তাঁরা আরো বলেন, চলতি মৌসুমের প্রধান  চালিকাশক্তি   আউশ  ধান, আমনের বীজতলা  গ্রীষ্মকালীন  হরেক রকমের সবজি আদা, হলুদ , মরিচ , কলা  ও পেঁপেগাছসহ নানান   ধরনের  অর্থকারী ফসলের ব্যাপক ক্ষতী হয়েছে।   সবার জন্য প্রত্যাশীত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩, ৭ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝