বিপিডিবি'র প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে সাধারণ গ্রাহক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিট : )
বিপিডিবি'র প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে সাধারণ গ্রাহক

বিপিডিবি'র প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে সাধারণ গ্রাহক

সুমন কুমার দে,তাজাখবর২৪.কম, শেরপুর: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক স্থাপিত প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। মিটারের ভাড়া, ঘন ঘন বিকল হওয়া, ব্যাটারির সংকট এবং বিক্রয়োত্তর সেবার অভাব নিয়ে বিভিন্ন এলাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

জানা গেছে, ডিজিটাল মিটারের পরিবর্তে প্রিপেইড কার্ডভিত্তিক মিটার স্থাপনের সময় গ্রাহকদের জানানো হয়েছিল, মিটারটি বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, মিটারের মূল্য ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করে প্রতি মাসে ৫০ টাকা করে গ্রাহকের বিল থেকে কেটে নেওয়া হচ্ছে।গ্রাহকদের অভিযোগ, চীনে নির্মিত এসব প্রিপেইড মিটারের অনেকগুলোই এক থেকে তিন বছরের মধ্যেই বিকল হয়ে যাচ্ছে। মিটার নষ্ট হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন মিটার স্থাপনের জন্য ৫ হাজার ২০০ টাকা পরিশোধ করতে বলছে এবং অনেক ক্ষেত্রে বাজার থেকে মিটার সংগ্রহের পরামর্শ দিচ্ছে। ফলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।এছাড়া প্রিপেইড মিটারে ব্যবহৃত ব্যাটারিও অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আগে বিদ্যুৎ অফিস থেকে বিনামূল্যে ব্যাটারি সরবরাহ করা হলেও বর্তমানে সেই সুবিধা বন্ধ রয়েছে। ফলে ব্যাটারি নষ্ট হলে সাধারণ গ্রাহকদের বাইরে থেকে ৩০০ থেকে ৫০০ টাকা ব্যয়ে নতুন ব্যাটারি কিনে বিদ্যুৎ ব্যবহার চালিয়ে যেতে হচ্ছে।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়মিত সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং অন্যান্য ফি আদায় করলেও মিটারের রক্ষণাবেক্ষণ, ব্যাটারি সরবরাহ ও অন্যান্য কারিগরি সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি পর্যায়ে প্রিপেইড মিটারের ব্যাটারি সরবরাহ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ ব্যাটারি সরবরাহ স্বাভাবিক হবে এবং গ্রাহকদের ভোগান্তির অবসান ঘটবে—এমন প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি তারা।সাধারণ গ্রাহকদের প্রত্যাশা, দ্রুত মানসম্মত সেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ব্যাটারি সরবরাহ এবং ত্রুটিপূর্ণ মিটারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবাবুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ় ১৪৩৩, ২৯ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝